প্রধান সূচি

Thursday, January 23rd, 2025

 

ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দীন আরিফের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাক্তির দাবি করেন তারা। বৃহস্পতিবার ১১টায় ভান্ডারিয়া থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ৩নং ইউপি সদস্য আ. খালেক মোল্লা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হালিমা বেগম, লায়লা সুলতানা মুন্নী, শাহনাজ পারভীন, ইমাম মাওলানা আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য মো. মোস্তফা জমাদ্দার, চিংগুরিয়া মাদ্রাসার শিক্ষক মো. মনিরুল ইসলাম প্রমুখ। গত ২১ জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অফিসিয়াল কাজ শেষে ইউপিবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকায় বুধবার রাতে জেলে জাহাঙ্গীর হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল সিঁদকেটে ঘরের ভিতরে ঢুকে মা, মেয়ে ও নাতিকে মুখ বেঁধে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial