প্রধান সূচি

ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা : মামলা দায়ের

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান জাতীয় পার্টি (জেপি)’র সাবেক যুগ্ম আহবায়ক মেজবা উদ্দীন আরিফের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বুধবার দুপুরে ভান্ডারিয়া থেকে বাড়ী ফেরার পথে নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের নতুন বাইপাস রমাড়ে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দীন আরিফ জোমাদ্দার গতকাল বুধবার সন্ধ্যায় নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলনে জানান, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে অফিসিয়াল কাজ সেরে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে শিয়ালকাঠী ইউনিয়নের নতুন বাইপাস মোড়ে পৌঁছলে মো. আবু হানিফ খলিফাসহ ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার মোটর সাইকেলের গতিরোধ করে লোহার রড ও জিআই পাইপ দিয়ে হত্যা করার উদ্দেশে হামলা চালায় এবং উপর্যুপরি আঘাত করে। এ সময় আমার সঙ্গে থাকা ৩ লক্ষ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এসময় সন্ত্রাসীদের কার্যলাপে প্রতিবাদ করলে আমার সঙ্গে থাকা সাইমুন হোসেন ও জাহিদুল ইসলামকে পিটিয়ে আহত করে। এ ঘটনার ৩ মাস পূর্বে অজ্ঞাত নামা এক যুবক ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে।
তিনি এ ঘটনায় ১২ জনকে নামীয় এবং ২০/২৫ জন অজ্ঞাত নামা আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামী রানাকে গ্রেপ্তার করেছে।
সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, হামলার নেতৃত্বদানকারী মো. আবু হানিফ খলিফা ও নজরুল ইসলামকে আমি চিনি, বাকীদের আমি দেখলে চিনবো। আমার সঙ্গে থাকা ব্যক্তিরা সবাইকে চিনে, তাদের কাছ থেকে আমি নাম সংগ্রহ করেছি।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার জানান,এ ঘটনায় ভান্ডারিয়া একটি মামলা দায়ের করা হয়েছে এবং রানা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial