প্রধান সূচি

পিরোজপুরে বাস ও মিনিবাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় পিরোজপুর জেলা বাস টার্মিনালের সামনে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় শ্রমিকদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূইয়া জনি, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সদস্য সচিব মাসুম গাজী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial