নাজিরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় অগ্নিকান্ডে ১৭টি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সোমবার উপজেলার গাওখালীতে ক্ষতিগ্রস্ত ১২টি দোকান মালিককে নাজিরপুর উপজেলা পরিষদে কার্যালয়ে পক্ষ থেকে এবং শ্রীরামকাঠীতে ক্ষতিগ্রস্ত ৫টি দোকান মালিককে শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। এসময় প্রতিটি দোকান মালিককে ৭ হাজার ৫শ’ টাকার চেক এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চঁন্দ্র দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, শ্রীরামকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বেপারী, শ্রীরামকাঠী বন্দর কল্যাণ সমিতির সভাপতি নাসির আহম্মেদ মল্লিক, সাধারণ সম্পাদক মাজেদুল কবীর রাসেল, সহ-সভাপতি মো. ফারুক হাসান হাওলাদার, মো. খোকন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, শহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।
