প্রধান সূচি

আওয়ামী লীগ একটি লুটপাটের দল : অধ্যক্ষ আলমগীর হোসেন

বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আওয়ামী লীগ একটি লুট পাটের দল। তারা যখনই ক্ষমতায় যায় তখনই দেশের শাসনের নামে লুটপাট করে দেশটিকে শেষ করে দেয়।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের মঙ্গল চায় না। তাইতো দেশ স্বাধীনের পর দেশের চরম অভাব অনটনের কালে দেশের নারীরা যখন লজ্জা নিবারন করতে পারছিলেন না তখনও তিনি তার ছেলেকে বিয়ে দেন ধুমধাম করে। শেখ পরিবারের লোকজন দেশের ব্যাংক ডাকাতি ও সকল ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন। আর এরপরও তারা যখনই আসছে তখনই দেশটিকে লুটপাট করে খেয়েছে। কোটি কোটি টাকা লুটপাট করেছে। গত ১৬ বছরে শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন দেশটিকে লুটপাট করে নি:স্ব করে দিয়েছে। দেশটি আজ তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছে। তাদের এই লুটপাট অব্যাহত রাখতে দেশের শাসন ক্ষমতায় টিকিয়ে রাখতে বিরোধী মতাদর্শের উপর চালিয়েছে নানা ধরণের অত্যাচার ও নির্যাতন। আর এ নির্যাতন থেকে রক্ষা পেতে এদেশের মানুষ একটি ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে তাদের দেশ থেকে তাড়িয়ে দেন।
মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নাজিরপুরে উপজেলা বিএনপির উদ্যাগে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিরপুর সদর বাজার রোডে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাওলাদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানর রহমান রিপন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial