ভান্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধে সুধী সমাবেশ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ভান্ডারিয়া পুলিশের আয়োজনে ভান্ডারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ আহমদ আনওয়ার এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মো. তরিকুল ইসলাম, মো. সামসুল ইসলাম আমিরুল, মামুন হোসেন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন হিরন, মোহাম্মদ মোস্তাক আহমেদ ও কহিনুর বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. মুকিত হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেন, কোন ধরণের অন্যায় বরদাস্ত করা হবে না। ইভটিজিং, মাদক ও জুয়া এদের সাথে যারা জড়িত তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। কেউ মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
