প্রধান সূচি

পিরোজপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউস ডে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর থানায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান।
সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সোবাহান, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা পিরোজপুর সদর উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুকিত হাসান বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যে কোনো ধরণের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য দিয়ে সহযোগিতা আহŸান জানান তিনি। এক্ষেত্রে তথ্য প্রদানকারী পরিচয় গোপন রাখা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। মাদক প্রতিরোধের জন্য পুলিশ ডোপ টেস্ট এর উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial