প্রধান সূচি

দেশের ১৮ কোটি মানুষের চোখের জলে আল্লাহ সাড়া দিয়ে আমাদের মুক্ত করেছেন : আজ আমরা স্বাধীন : জামায়াতের আমীর শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইঈীসহ হাজার হাজার মানুষকে জুলুম নির্যাতন করে মারা হয়েছে। অনেক মানুষকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে। দেশের ১৮ কোটি মানুষের চোখের জলে মহান আল্লাহ সাড়া দিয়ে আমাদের মুক্ত করেছেন। আজ আমরা মুক্ত বাতাসের স্বাদ নিতে পারছি। আমরা স্বাধীন।
সোমবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জগন্নাথকাঠি বাজার সড়কে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জাতি, ধর্ম, বর্ন নির্যাতিত মানুষের রক্তে ২৪ বিপ্লব হয়েছে। তাই এ কৃতিত্ব আমাদের কারো একার নয়। এটা মহান আল্লাহর রহমত। নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মানুষের ডাকের সাড়ায় আল্লাহ আমাদের জুলুমের হাত থেকে রক্ষা করেছেন। ২৪ বিপ্লব আমাদের সবার অংশগ্রহনে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্ত হয়েছি। এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। কেউ চিরতরে পঙ্গু হয়েছেন। কেউ হারিয়েছেন অঙ্গ। তাই এ দেশ হবে মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবার। এ দেশে আমরা আর কোন রক্তপাত দেখতে চাই না। যে লক্ষ্য নিয়ে দেশটা মুক্ত হয়েছে, সেই লক্ষে দেশটা হবে সন্ত্রাস, চাদাবাজ, দুর্নীতিমুক্ত একটা দেশ। তাই আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি।
পরে দুপুরে তিনি নেছারাবাদ উপজেলার ঐতিহাসিক ছারছীনা দরবারে গিয়ে মাজার জিয়ারত করেন এবং দরবারের সবার সাথে কুশল বিনিময় করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial