প্রধান সূচি

শিক্ষকদের অমর্যাদা করার দু:সাহস বিএনপি সরকারের আমলে কারো হবে না : অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট বরিশাল বিভাগীয় আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, শিক্ষকদের অমর্যাদা করার মতো দু:সাহস বিএনপি সরকারের আমলে কারো হবে না, বিএনপি সরকার শিক্ষা বান্ধব সরকার ছিলো। শিক্ষকরা যত সুযোগ সুবিধা পেয়েছেন সবই বিএনপি আমলেই পেয়েছেন। আওয়ামী লীগ ছিল একটি লুটকারী সরকার, তারা জানে শুধু লুট করতে। আওয়ামী লীগ শিক্ষার নামে ভাওতাবাজি করে সকল টাকা পয়সা লুট করতো। তারা কখনই শিক্ষক বান্ধব ছিল না, শুধুমাত্র নির্বাচনের সময় শিক্ষকদের ব্যবহার করেছে তাদের ভোট চুরির কাজে।
শুক্রবার পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক কর্মচারী ঐক্যজোট পশ্চিমাঞ্চল শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে উপজেলার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলাতায়নে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই শিক্ষকরা জাতি গড়ার কারিগর। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের আর কোন দুর্ভোগ কিংবা কষ্ট পোহাতে হবে না। বিএনপিই শুধু শিক্ষকদের কষ্টের কথা বোঝে, শিক্ষকদের মনের কথা বোঝে বিএনপি’র সাথে থাকুন। চাকরি জাতীয়করণ হবেই।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) উপজেলা শাখার আহবায়ক মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. কাওসার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, ইয়াহিয়া খান, পিরোজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট আহবায়ক গাজী শাজাহান, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা আহবায়ক মো. এনায়েত কবির, সদস্য সচিব মো. আসাদুজ্জামান খান, শিক্ষক কর্মচারী ঐক্য নাজিরপুর উপজেলা আহবায়ক প্রভাষক এসএম রেজাউল করিম, সদস্য সচিব এইচ এম লাহেল মাহমুদ প্রমুখ।
সম্মেলনে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের নাজিরপুর শাখা পশ্চিমঞ্চলের নজরুল ইসলামকে সভাপতি ও মো. কাওসার হোসেনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial