প্রধান সূচি

ফেজবুকে শেখ হাসিনার ছবিতে ‘হা..হা’ রিঅ্যাক্ট

পিরোজপুরের স্বরূপকাঠীতে ৩ ছাত্রদল কর্মীকে পেটিয়েছে ছাত্রলীগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা..হা’ রিআ্যক্ট দেয়ার ঘটনায় পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৩ ছাত্রদল কর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। আহতরা হলেন- ছাত্রদল কর্মী মো. হাসান, মো. সিয়াম মেখ এবং রিয়ান। আহতরা উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রদল কর্মী। তাদের বাড়ি একই ইউনিয়নের শ্রীবতিকাঠী গ্রামে।
জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জুলুহার বাজারে বসে জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু লোহার রড দিয়ে ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালায়। অভিযুক্তরা সবাই সমেদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী।
হামলায় আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা ‘হা..হা’ রিঅ্যাক্ট দেই। এ কারণে রবিবার সকালে জুলুহার বাজারে বসে রিয়াদ, সিয়াম, ফারজুসহ ১০/১২ জন ছাত্রলীগের নেতা-কর্মী লোহার রড নিয়ে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমিসহ হাসান ও রিয়ান আহত হয়েছি। তারা আমাদের লোহার বড় দিয়ে পিটিয়েছে। এতে আমাদের শরীরে বিভিন্ন স্থানে ফুলা আঘাত ও জখম হয়েছে।
একই অভিযোগ করেন আহত ছাত্রদল কর্মী মো. হাসান অভিযোগ করেন। তিনি বলেন, ছাত্রলীগ কর্মী রিয়াদ তার বাহিনী নিয়ে বাজারে বসে হামলা চালায়। এসময় রিয়াদের চাচা সোহাগ আমাদের চেপে ধরে রাখে এবং রিয়াদ আমাদের লোহার রড দিয়ে পেটাতে থাকে।
অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্তদের মোবাইল ফোনে কল দিয়েও পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে সমেদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, তারা ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্রদলের ছেলেদের ওপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন পুরো ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাস করে বেড়িয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
সমেদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমাউন কবির বলেন, রবিবার সকালে জুলুহার বাজারে স্থানীয় দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে শেখ হাসিনার ছবি পোষ্ট করলে তাতে ছাত্রদলের ছেলেরা রিঅ্যাক্ট করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial