প্রধান সূচি

নাজিরপুরে ২৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নারী ও শিশু আইনের মামলায় আব্দুল কুদ্দুস হাওলাদার (৫২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ২৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কুদ্দুস হাওলাদার ওই গ্রামের মো. মান্নান হাওলাদারের ছেলে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯৯ সালে ঝালকাঠি জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সাজাপ্রাপ্ত আসামিকে দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হয়েছে। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পর থেকে আব্দল কুদ্দুস পলাতক ছিল।
গ্রেপ্তারকৃত আব্দুল কুদ্দুস হাওলাদার জানান, তিনি ঝালকাঠি জেলার মানপাশা গ্রামে আনোয়ার মোল্লার বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতেন। সেই সুবাদে তার মেয়ে শাহনাজের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। পরে চট্টগ্রামে পালিয়ে গিয়ে বিবাহ করেন। শাহনাজের বাবা আনোয়ার মোল্লা সম্পদশালী হওয়ায় কৌশলে মেয়েকে বাড়িতে নিয়ে যান এবং আদালতে মামলা করেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তখন থেকে বাড়ি ত্যাগ করে যাওয়ার পর আর বাড়িতে ফেরেনি আব্দুল কুদ্দুস।
মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে মাকে দেখতে এসে পুলিশের হাতে গ্রেপ্তারের পর জানতে পারেন তিনি একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial