প্রধান সূচি

Wednesday, November 13th, 2024

 

ঘটনাস্থল স্বরূপকাঠী

পাওনা ১৭ লাখ টাকা : জোরপূর্বক বায়না করে নিলেন ২ কোটি টাকার সম্পদ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১৭ লাখ টাকা পাওনার বিপরীতে স্বাধীন হালদার নামে জনৈক হিন্দু ব্যক্তির ৪ তলা বিল্ডিংসহ ২৪ শতক জমি বায়না করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঐ বিল্ডিং ও জমির বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানা গেছে। উপজেলার মো. কাজী শিমুল এবং মো. মিজান দুই ব্যক্তি নিজেদের নামে ওই সম্পদ রেজিষ্ট্রি বিহীন জোরপূর্বক বায়না করে নিয়েছেন বলে অভিযোগ। শিমুল কাজী আওয়ামী সমর্থক এবং মো. মিজান বিএনপি সমর্থক। ভুক্তভোগী স্বাধীন হালদারের অভিযোগ, তাকে জোর করে ধরে এনে মামলা এবং মেরে ফেলার ভয় দেখিয়ে শিমুল কাজী এবং মিজানবিস্তারিত পড়ুন


বিএনপির রাষ্ট্র সংস্কার ৩১ দফা বাস্তবায়নে কাউখালীতে জনসভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মুনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে বুধবার উপজেলার তালুকদার হাটে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ। জনসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ-ইমরান ফারুক, শাফিউল আজম দুলাল, যুগ্মবিস্তারিত পড়ুন


বাকেরগঞ্জে সাবেক মেয়র লোকমান ও তিন কাউন্সিলরসহ আ’লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের উপর হামলা ও মারধরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া এবং সাবেক তিন পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. তানভীর তাদের জামিনের আবেদন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন আদালতের জিআরও এএসআই নূর মোহাম্মাদ। কারাগারে প্রেরণ করা অন্যান্য আসামীরা হলেন- সাবেক জেলা পরিষদ সদস্য মাসুদ আলম খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভারবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ২৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নারী ও শিশু আইনের মামলায় আব্দুল কুদ্দুস হাওলাদার (৫২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ২৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল কুদ্দুস হাওলাদার ওই গ্রামের মো. মান্নান হাওলাদারের ছেলে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ১৯৯৯ সালে ঝালকাঠি জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সাজাপ্রাপ্ত আসামিকে দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হয়েছে। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পর থেকে আব্দলবিস্তারিত পড়ুন


বাগেরহাটে পৃথক ঘটনায় দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বাগেরহাটে পৃথক ঘটনায় দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার সকালে জেলার কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামে পূর্ব শত্রæতার জেরে আব্দুল গফ্ফার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। তবে কারা এবং কেন হত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। নিহত আব্দুল গফ্ফার শেখ খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে। সে বিএনপির কর্মী বলে জানিয়েছে পুলিশ। এদিকে, জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে খিতিশবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুরের ভান্ডারিয়ায় ভান্ডারিয়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রামের ‘হংকং সরকারের বিশেষ প্রশাসনিক অঞ্চল’ এর সহায়তায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৪ হাজার ২২০টি পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় এরিয়া প্রোগ্রাম অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বরিশাল এরিয়া কোর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সিলভিয়া ডেইজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসির আরাফাত রানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন এর বরিশাল এরিয়া প্রেগ্রাম ম্যানেজার আগস্টিন সরকার, ফাইনান্স অফিসার সিমন হালদার, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial