প্রধান সূচি

পিরোজপুরে আইডিবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিয়ার্স, বাংলাদেশ (আইডিবি)’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘বৈষম্যহীন কর্মক্ষেত্রে : সময়ের দাবি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন উপলক্ষে  সোমবার সকালে শহরের পুরাতন ডিসি অফিস ভবনস্থ আইডিবি’র জেলা শাখা অফিস চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
আইডিবি’র জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী এম এ রব্বানী ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন ও জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাক্ষ আলমগীর হোসেন, আইডিবি’র জেলা সহ-সভাপতি প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, প্রধান ডেলিগেট প্রকৌশলী কাজী মজিবুর রহমান, প্রকৌশলী হোসনেয়ারা পপি।
সভা পরিচালনা করেন আইডিবি’র জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মেহেদী হাসান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial