প্রধান সূচি

পিরোজপুরে মোহনা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত

পিরোজপুরে বেসরকারী টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। সোমবার সন্ধায় পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলানায়তনে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত এর জেলা প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এবং চ্যানেল আই ও দৈনিক সমকাল জেলা ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং যমুনা টেলিভিশন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি এস এম তানভীর আহাম্মেদ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির পিরোজপুর উত্তর প্রতিনিধি এস এম নুর উদ্দিন।
এসময় দৈনিক পিরোজপুরের কথার নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, বাংলাটিভির জেলা প্রতিনিধি ইমাম হোসেন মাসুদ, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি কুমার শুভ রায়, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি এস এম মুন্না, দৈনিক দক্ষিনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি সালমা ইসলাম দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি নিয়াজ মোর্শেদ, রাজধানী টিভির জেলা প্রতিনিধি নাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial