প্রধান সূচি

বাগেরহাটে বিএনপি নেতা সজীব তরফদার হত্যার ঘটনায় অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

বাগেরহাটের বিএনপি নেতা সজীব তরফদার হত্যার ঘটনায় অস্ত্র ও গুলিসহ ক্লিলিং মিশনে জড়িত একজন ভাড়াটিয়া খুনিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যলয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, সজীব তরফদার হত্যার ঘটনায় জড়িত ভাড়াটিয়া খুনি বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের আ. সোবহান শিকদারের ছেলে আবু বক্কার শিকদারকে তথ্য প্রযুক্তির মাধ্যমে পিরোজপুর জেলার কাউখালি হুগলি বাটকা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার দেয়া তথ্যমতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপারা উইনিয়নের মির্জাপুর (সাহাপাড়া) যমুনা সাহার বাড়ীর পাশের পরিত্যাক্ত ডোবা থেকে দেশী তৈরী একটি একনলা ও একটি দুইনলা পাইপগানসহ একটি গুলি এবং হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রের কাঠের বাট উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি নেতা সজীব তরফদার হত্যার ঘটনায় দুইটি মামলা রের্কড করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial