প্রধান সূচি

শেখ হাসিনার দু:শাসন ও নির্যাতনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে : মাসুদ বিন সাঈদী

জামায়াতে ইসলামী বাংলাদেশে মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ বিন সাঈদী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, লুটতরাজের কারণেই আজ আওয়ামী লীগের পতন হয়েছে। তার দু:শাসনের ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবসহ ছাত্রলীগ আজ নিষিদ্ধ ঘোষিত হয়েছে। শুধুমাত্র হাসিনার জন্যই এদেশের সাধারণ মানুষ রাস্তায় নেমে তাকে এ দেশ থেকে বিতারিত করেছে।
শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
মাসুদ সাঈদী বলেন, বিগত ১৫ বছরে এই এলাকায় তিনজন জাদরেল এমপি ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকলেও এলাকার মানুষের জন্য দৃশ্যমান কোন উন্নয়নই করেন নি। বিগত দিনে পিরোজপুরের যা কিছু উন্নয়ন হয়েছিল তা তার পিতা দুইবারের এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সময়ই হয়েছে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন, তবে প্রশাসনের তোষামুদি না করে জনগণের এবং সাংবাদিকদের সাথে সমন্বয় করে সবার সহযোগিতা নিয়ে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে চান। কেননা সাংবাদিকরা সব সময় সহায়ক শক্তি হিসাবে কাজ করে থাকে। সকলের ভুলত্রæটি তারাই পারে মানুষের সামনে তুলে ধরতে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial