ভান্ডারিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এর আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহনে পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসার মো. মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রব হাওলাদার, গণমুক্তি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মো. আলমগীর হোসেন সরদার, গৌরীপুর পানি সম্পদ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল প্রমুখ।
Please follow and like us:
« বিএনপির উদ্যোগে ভান্ডারিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর জাতীয় সমবায় দিবস পালিত »
