বিএনপির উদ্যোগে ভান্ডারিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির পক্ষ থেকে আবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনের হাটে এবং ১১টায় কাপালির হাট গুচ্ছগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।
এ সময় তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রান্তিক মানুষ নানা রোগে আক্রান্ত হয়, তাই আপনাদের জন্য এই মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
এসময় উপস্থি ছিলেন, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হাই হাওলাদার, যুগ্ম আহŸায়ক জাকির হোসেন বাচ্চু, নজরুল ইসলাম ত্বহা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জুয়েল মৃধাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিউ পপুলার ডায়াগনিস্ট সেন্টারের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ডা. জাফর আলী ও ডা. এম. এইচ নাইম রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করবেন।
