প্রধান সূচি

নাজিরপুরে এনজিও ফোরামের উদ্যোগে শিশু ও কিশোরীদের মাঝে হাইজিন কীট বিতরণ

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নে ইউনিসেফ এর সহযোগিতায়  এবং এনজিও ফোরামের উদ্যোগে তীব্র অপুষ্টি শিশু ও কিশোরীদের মাঝে হাইজিন কীট বিতরণ করা হয়েছে।
সোমবার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ হাইজিন কীট বিতরণ করেন ইউনিয়নের চেয়ারম্যান এফ এম রফিকুল ইসলাম বাবুল।
এসময় ইউপি সদস্য নিরঞ্জন বালা, ইউপি সদস্য নিখিল মল্লিক, ইউপি সদস্য মো. বাবুল, এনজিও ফোরাম নাজিরপুর উপজেলা সুপারভাইজার আতিকুল ইসলাম, ইউনিয়ন সুপার ভাইজার লীলা দেউরী প্রমুখ।
বিতরণকৃত হাইজিন কীটের মধ্যে রয়েছে- পানির জেরিক্যান, প্লাস্টিক জগ, মগ, বদনা, শিশুদের পটি কমোড, টয়লেট ব্রাশ, বাচ্চাদের জুতা, বড়দের জুতা, ডিটারজেন্ট পাউডার, সাবান, ন্যাপকিনসহ ৪১টি সামগ্রী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial