প্রধান সূচি

কাঁঠালিয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

ঝালকাঠির কাঁঠালিয়ায় দুই বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ক্লাস বিরতির সময় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিদ্যালয় দুটির শতশত শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী মো. রাফি হোসেন, মো. জুসানুল হক, তানজিলা মিসু, স্বর্না ও রুহানী সুলতানা মরিয়ম প্রমুখ
মানববন্ধনে বক্তবা বলেন, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একই স্থানে মুখোমুখি অবস্থিত। এ দুটি বিদ্যালয়ের সামনে থেকে দূরপাল্লার একটি রাস্তা রয়েছে। এ রাস্তাটিতে প্রায়ই দূর্ঘটনার শিকার হয় শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ন রাস্তাটি দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের চলাচল করছে। ক্লাস রুম থেকে বাহিরে পা দিলেই এ রাস্তা। তাই ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার স্বার্থে চলমান উন্নয়নমূলক কাজ বন্ধ করা এবং রাস্তাটি অন্যত্র সড়িয়ে নিতে প্রতিবাদ জানায় বক্তারা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial