প্রধান সূচি

চলচ্চিত্র ব্যক্তিত্ব এম এ ওহাব এর ইন্তেকাল

চলচ্চিত্র ব্যক্তিত্ব ও প্রযোজক এম এ ওহাবেব (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজেউন। রবিবার রাত সাড়ে ৮টায় খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৭ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার বাসিন্দা এম এ ওহাব প্রথম জীবনে বিশিষ্ট চলচ্চিত্র প্রতিষ্ঠান সনি কথাচিত্রের ব্যববস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি চলচ্চিত্র প্রযোজনার সাথে জড়িয়ে পড়েন। নির্মাণ করেন ‘ওয়াদা’ ও ‘ভাল মানুষ’ নামের দুটি চলচ্চিত্র। এর মধ্যে ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়াদা’ ছবিটি তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ওই ছবির দুটি গান- ‘যদি বউ সাজো গো.. আরো সুন্দর লাগবে গো’ এবং ‘সামাল সামাল সাথী ধীরে ধীরে চল রে..’।
সোমবার বাদ জোহর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম এম এ ওহাবের জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial