প্রধান সূচি

ঢাকায় অপহৃত ৮ বছরের শিশু পিরোজপুর থেকে উদ্ধার

ঢাকার সদরঘাটের সোয়ারীঘাট এলাকা থেকে অপহরণের শিকার ৮ বছরের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধারকৃত শিশুর নাম মো. আবদুল্লাহ আল নূর তুষার। তার পিতার নাম মো. হেলাল উদ্দিন। রবিবার বরিশাল র‌্যাব-৮ এর এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
র‌্যাব-৮ জানায়, শিশু মো. আবদুল্লাহ আল নূর তুষারের মা বিলকিস বেগমের সাথে অপহরণকারী হৃদয় (৩০) নামে অজ্ঞাত এক তরুণের মোবাইল ফোনে পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে শিশুপুত্র আবদুল্লাহ আল নূর তুষার (৮)কে সাথে নিয়ে বিলকিস বেগম সোয়ারীঘাট এলাকায় অপহরণকারী হৃদয়ের সাথে দেখা করতে যান। পরবর্তীতে হৃদয় শিশু তুষারকে চিপস কিনে দেওয়ার কথা বলে সেখান থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বিলকিস বেগম সদরঘাটের সোয়ারীঘাট ও আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে শিশুপুত্র তুষারকে না পেয়ে ঢাকার ডিএমপি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডাইরী করেন। পরে গত ২ অক্টোবর অজ্ঞাত এক ব্যক্তি তুষারের মা বিলকিস বেগমকে ফোন করে মুক্তিপণ হিসাবে দুই লক্ষ টাকা দাবী করে এবং টাকা না দিলে শিশু তুষারকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পরে অপহৃত তুষারের পিতা হেলাল উদ্দিন বাদী হয়ে ঢাকার কোতোয়ালি থানার একটি মামলা দায়ের করেন। একই সাথে হেলাল উদ্দিন ঢাকার র‌্যাব-২ এর অধিনায়ক বরাবর আইনি সহায়তা চেয়ে একটি আবেদন করেন।
শিশু উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে ঢাকার র‌্যাব-২ এবং বরিশাল র‌্যাব-৮ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা এলাকায় অপহরণকারীর অবস্থান সনাক্ত করে। পরে র‌্যাব-৮, সিপিএসসি এবং র‌্যাব-২ এর সদর কোম্পানীর একটি চৈৗকস আভিযানিক দল বৈরী আবহাওয়ার মধ্যেই পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকায় দূর্গম স্থানে অভিযান পরিচালনা করে খালের পাড় থেকে অপহৃত শিশু আবদুল্লাহ আল নূর তুষারকে উদ্ধার করা করে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী পালিয়ে যায়।
উদ্ধারকৃত শিশু আবদুল্লাহ আল নূর তুষার এর প্রাথমিক চিকিৎসা শেষে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial