প্রধান সূচি

Sunday, October 6th, 2024

 

ঢাকায় অপহৃত ৮ বছরের শিশু পিরোজপুর থেকে উদ্ধার

ঢাকার সদরঘাটের সোয়ারীঘাট এলাকা থেকে অপহরণের শিকার ৮ বছরের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধারকৃত শিশুর নাম মো. আবদুল্লাহ আল নূর তুষার। তার পিতার নাম মো. হেলাল উদ্দিন। রবিবার বরিশাল র‌্যাব-৮ এর এক প্রেসবিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‌্যাব-৮ জানায়, শিশু মো. আবদুল্লাহ আল নূর তুষারের মা বিলকিস বেগমের সাথে অপহরণকারী হৃদয় (৩০) নামে অজ্ঞাত এক তরুণের মোবাইল ফোনে পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরে গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে শিশুপুত্র আবদুল্লাহ আল নূর তুষার (৮)কে সাথে নিয়ে বিলকিস বেগম সোয়ারীঘাট এলাকায় অপহরণকারী হৃদয়ের সাথে দেখা করতেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাবেক পৌর কাউন্সিলরের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জালাল আহম্মেদ ফকিরের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তার নিজবাড়ি থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পিরোজপুরে কর্তব্যরত সেনাবাহিনীর মেজর জাহিদ ও পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খানের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে জালাল ফকিরের বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই জালাল ফকির পালিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial