প্রধান সূচি

পিরোজপুরে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

পিরোজপুরে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার খান মো. আবু নাসের। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের হলরুম এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, ইসলামীমা আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়া, জেলা বিএনপি নেতা এডভোকেট আবুল কালাম আকন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জাতীয় পার্টি (এরশাদ) জেলা সাধারণ সম্পাদক বশির আহম্মেদসহ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। সভায় জেলা পুলিশ সুপার খান মো. আবু নাসের উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে মতামত দিবেন যে, আগামী দিনে আপনারা কি রকমের পিরোজপুর চান, আমি আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে আপনাদের প্রত্যাশিত পিরোজপুর বিনির্মাণের চেষ্টা করবো।
তিনি বলেন, সুন্দর পিরোজপুর গড়ার ক্ষেত্রে দল মত নির্বিশেষে পিরোজপুরে সকল মানুষের সহযোগিতা লাগবে বলে জানান। তিনি আরও বলেন, সন্ত্রাসী গ্রেপ্তার করা হলে সে কোন দলের হলেও তার জন্য কোন অন্যায় সুপারিশ যেন না আসে। সন্ত্রাসীরা কোন দলের তিনি তা দেখবেন না। তিনি বলেন, সন্ত্রাসীদের জন্য কোন দলের পক্ষ থেকে যেন আমার কাছে কোন তদবির না আসে, তাহলে আপনাদেরকে আমি একটি সুন্দর পিরোজপুর উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ পিরোজপুর জেলাকে মাদকমুক্ত, কিশোর গ্যাং, দখলদার, চাঁদাবাজ, লুটতরাজকারীমুক্ত পিরোজপুর উপহার দেয়ার জন্য পুলিশ সুপারকে আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial