ভান্ডারিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ব্যবসায়ী মো. শামীম হাওলাদার সাদ্দামের (৩৮) এর মরদেহ উপজেলা পরিষদ সংলগ্ন দোকান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তার স্বজনরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেতে পায়। প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পৌর শহরের লক্ষিপুরা মহল্লার মালেক হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাত পর্যন্ত সে বাড়ীতে ফিরে না যাওয়ায় তার স্বজনরা দোকানে খুঁজতে এসে দেখতে পায় দোকানের সার্টার টানা, তবে দোকানের দরজার গøাস লক করা ছিল। পরে দরজার গøাস ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন। পরে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করে মর্মে প্রেরণ করেন।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান জানান, হাসপাতাল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
