প্রধান সূচি

মঠবাড়িয়ায় জেজেএস’র উদ্যোগে ভেরিবাঁধ সংস্কার ও রাস্তা নির্মান

বেসরকারী উন্নয়ন সংস্থা জেজেএস কর্তৃক বাস্তবায়িত ও বিশ্ব খাদ্য কর্মসূচির আর্থিক সহযোগিতায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে কাজের বিনিময় অর্থ কর্মসূচির মাধ্যমে খেজুরবাড়িয়া গ্রামে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতায় ভাঙ্গন কবলিত ভেরিবাঁধ ও রাস্তা সংস্কারের কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
স্থানীয় পর্যায়ের ৪৮ জন উপকারভোগী প্রতিদিন ৪ ঘন্টা করে কাজের মাধ্যমে এবং প্রতিদিন ৫০০ টাকা দৈনিক হাজিরা হিসেবে এই কাজ বাস্তবায়িত হয়েছে এবং অনলাইন ক্যাশ ট্রান্সফার বিকাশের মাধ্যমে অর্থ গ্রহন করছে।
এ উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির হেড অফ সাব অফিস, খুলনা, মাহফুজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাসির উদ্দীন হাওলাদার এবং সঞ্চালনা করেন জেজেএস প্রকল্প সমন্বয়কারী মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় উপকারভোগী, সি.আর দলের সদস্য, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন স্তরের শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বেসরকারী সংস্থা জেজেএস এর এই উদ্যোগের ফলে আনুমানিক ২০০ একর ফসলী জমি, কয়েক’শ বিঘা মৎস্য ঘের পানি বন্দী থেকে মুক্ত হয়েছে এবং ৫০০ পরিবার নির্মিত রাস্তাটি যোগাযোগের প্রধান রাস্তা হিসেবে ব্যবহার করতে পারবে।
প্রলয়ংকারী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভেরিবাঁধের রাস্তাটি ভেঙ্গে স্থানীয় মানুষের ঘরবাড়ি, গবাদিপশু বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই উদ্যোগের ফলে স্থানীয় মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial