প্রধান সূচি

Tuesday, September 24th, 2024

 

মঠবাড়িয়ায় জেজেএস’র উদ্যোগে ভেরিবাঁধ সংস্কার ও রাস্তা নির্মান

বেসরকারী উন্নয়ন সংস্থা জেজেএস কর্তৃক বাস্তবায়িত ও বিশ্ব খাদ্য কর্মসূচির আর্থিক সহযোগিতায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে কাজের বিনিময় অর্থ কর্মসূচির মাধ্যমে খেজুরবাড়িয়া গ্রামে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতায় ভাঙ্গন কবলিত ভেরিবাঁধ ও রাস্তা সংস্কারের কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। স্থানীয় পর্যায়ের ৪৮ জন উপকারভোগী প্রতিদিন ৪ ঘন্টা করে কাজের মাধ্যমে এবং প্রতিদিন ৫০০ টাকা দৈনিক হাজিরা হিসেবে এই কাজ বাস্তবায়িত হয়েছে এবং অনলাইন ক্যাশ ট্রান্সফার বিকাশের মাধ্যমে অর্থ গ্রহন করছে। এ উপলক্ষে মঙ্গলবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির হেড অফ সাব অফিস, খুলনা, মাহফুজ আলম।বিস্তারিত পড়ুন


সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ

পিরোজপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেরা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. ইকবাল কবির।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial