প্রধান সূচি

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) এর সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে উন্নিত করে ১২তম গ্রেড বাস্তবায়নের একটি প্রস্তাবনা পেশ করা হয়। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেশ কয়েক বছর আগে থেকেই তাদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানিয়ে আসছে। সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। তারা দ্রæত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল্লাহ আল মারুফ, মো. আব্দুল আজিজ, সুমাইয়া নাসরিন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial