প্রধান সূচি

গণতন্ত্র ও সঠিক নির্বাচন পেতে হলে আগে দেশে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে হবে : মোস্তফা জামাল হায়দার

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, গণতন্ত্র ও সঠিক নির্বাচন পেতে হলে, আগে দেশের মধ্যে একটি সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ শাসন করবে। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আগে সুসংহত করতে হবে। এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সেই সময়টুকু দিতে চাই।
শনিবার পিরোজপুর শহরের হোটেল রয়েল প্যালেস মিলনায়তনে ‘ফ্যাসীবাদমুক্ত বাংলাদেশ ও আর্থ সামাজিক পরিস্থিতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনের আগে অনেক কাজ রয়েছে। সেই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে নির্বাচন তো দূরের কথা, ওই ফ্যাসিস্ট স্বৈরশাসক গোষ্ঠী আবারও আমাদের ঘাড়ে বসে সওয়ার করবে। স্বৈরশাসন কায়েম করতে দেশের হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, যে কারণে দেশের অর্থনৈতিক অবস্থা আজ চরম নাজুক।
জাতীয় পার্টি (কাজী জাফর) পিরোজপুর জেলা শাখার সভাপতি তৌহিদ উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদশা, মোস্তফা জামাল হায়দার এর ছেলে মোস্তফা জোবায়ের হায়দার, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial