পিরোজপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাতে পিরোজপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জামায়াতে ইসলামী নেতা সাপ্তাহিক পিরোজপুরের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ ড. আব্দুল্লাহহীল মাহমুদ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ জহিরুল হক জেলা জামায়াতে ইসলামী সূরা সদস্য ও পৌর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা ইসলামী ছাত্র শিরিরের সভাপতি মেহেদী হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোমেন, এম এ রব্বানী ফিরোজ, গৌত চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শিরিনা আফরোজ প্রমুখ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এবং সভা সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার সম্পাদক দৈনিক সংগ্রাম প্রতিনিধি সোহরাব হোসেন জুয়েল। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জামায়াত ইসলামীর জেলা আমীর তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, বিগত আওয়ামী সরকারের শাসনামলে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে খুন, গুম ও হামলা-মামলার শিকার হয়েছে। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের নির্মম পতন হয়েছে। তাই আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ায় জামায়াতের সার্বিক কার্যক্রম সংবাদ মাধ্যমে তুলে ধরার আহবান জানান তিনি।
