প্রধান সূচি

চাকুরী জাতীয়করণের দাবিতে পিরোজপুরে আনসার সদস্যদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পিরোজপুরে কর্মরত আনসার সদস্যরা।
শনিবার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আনসার-ভিডিপির জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে তারা জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এর আগে বিক্ষোভকারীরা সিও অফিস চত্ত¡রে একটি মানববন্ধন করেন। এ সময় বক্তরা বলেন, অন্যান্য সশস্ত্র বাহিনীর মত তাদেরও অস্ত্র চালানোসহ অন্যান্য প্রশিক্ষণ রয়েছে। এরপরও তাদেরকে জাতীয়করণ করা হয় নি। এছাড়া তাদেরকে ৩ বছর পরপর ৬ মাসের জন্য কাজ থেকে বিরত রাখা হয়। এতে করে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় তাদের। তারা দেশের সকল আনসার সদস্যদের জাতীয়করণের দাবি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial