সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার চাইলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক
বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, বিতারিত হাসিনা সরকারের মদদে সাংবাদিক দম্পত্তি সাগর-রুনিকে হত্যা করা হয়েছিলো। তাই সেই হত্যাকান্ডের সাড়ে ১২ বছরেও হত্যা মামলার প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। আওয়ামী লীগের শাসন আমলে গত সাড়ে ১৫ বছরে দেশের সংবাদ মাধ্যম ছিলো অবরুদ্ধ। সত্য সংবাদ প্রকাশের জেরে এ সময় দেশের অনেক মিডিয়া বন্ধ করে দেয়াসহ সাংবাদিকদের হত্যা করা হয়েছে। তাদের হামলায় অনেকে আবার পঙ্গুত্ববরণ করছেন। আওয়ামী লীগের অত্যাচার সইতে না পেরে অনেক সাংবাদকর্মীকে দেশ ছেড়েও পালাতে হয়েছে। শুক্রবার জেলার নাজিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দলের মধ্যে গ্রæপিং সৃষ্টির অভিযোগ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলের উপজেলা আহŸায়ক মো. মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান।
সংবাদ সম্মেলনে আলমগীর হোসের দলের কয়েক নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়ে দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলাসহ হয়রানীর ও দলীয় কর্মকান্ডে বাধা সৃষ্টির অভিযোগ করেন।
এ সময় তিনি আরো উল্লেখ করেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দলের ওই গ্রæপটি বিভিন্ন সময় বিএনপি থেকে আজীবন বহিস্কৃত ও আওয়ামী লীগের দলীয় বিভিন্ন পদে থাকাদের আশ্রয় দিয়ে দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন করাচ্ছেন। আর এরাই দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে আওয়ামী লীগের নির্দেশে এলাকার হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িতে হামলা ও লুটপাট করছেন। এমন কি ওই সব আওয়ামী লীগের লোকজন গত ২০ আগস্ট বিএনপির একটি গ্রæপের উপর ভর করে বিএনপির নেতাকর্মীদের উপরও হামলা করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নেতা সরদার কামরুজ্জামান চাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, মো. আসাদুজ্জামান হাজরা টিপু, জেলা জাসাসের আহŸায়ক মো. জাহিদ হাসান, যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রিপন, মো. আবুল কালাম আজাদ লিলন, উপজেলা ছাত্রদলের আহŸায়ক মো. শামিম হাওলাদার, সদস্য সচিব মো. তারিক আব্দুল্লাহ বাপ্পি প্রমুখ।
