পিরোজপুরে জামায়াত ইসলামীর উপজেলা শূরা সদস্য ও ইউনিয়ন সভাপতি সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এডভোকেট মুয়াযম হোসাইন হেলাল বলেছেন, তাড়াহুড়া করবেন না, চূড়ান্ত বিজয়ের জন্য কাজ করুন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, মানুষকে কাছে টানুন, ক্ষমার উদারতা দেখান, নিজেদের অবদানের জন্য আত্মপ্রচারে ব্যস্ত হবেন না। শনিবার পিরোজপুর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে পিরোজপুর-১ আসনের উপজেলা শূরা সদস্য ও ইউনিয়ন সভাপতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় শূরা সদস্য ও জামায়ত ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এর সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশের শুরুতে পবিত্র কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন হাফেজ কারী মাওলানা হাবিবুল্লাহ বেলালী।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, আবু বুশরা, মাওলানা আব্দুল হালিম, পিরোজপুর পৌর আমীর মাওলানা আব্দুর রাজ্জাকসহ সংগঠনের জেলা ইউনিটের সদস্য, জেলা শূরা ও উপজেলা আমীরবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট হেলাল আরও বলেন, এবারের ছাত্র জনতার বিজয় ছিনিয়ে আনতে অনেক রক্ত ঝড়েছে, অনেক জুলুম সইতে হয়েছে। এই বিজয় কোন দলীয় বিজয় নয়, এটি একটি ছাত্রদের আন্দোলনের বিজয়। এটাকে পুঁজি করে যারা বিজয় মিছিল করে আনন্দ উৎসব করে তাকে জনগণ ভালভাবে নেয়নি। এই আন্দোলনে কারা জীবন দিয়েছে, কারা ভূমিকা রেখেছে, জাতি তা বুঝতে পেরেছে।
তিনি বলেন, আওয়ামী লীগের দু:শাসনের সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুম হওয়া মেধাবী শিক্ষার্থী আল মুকাদ্দাসের জন্য দোয়া করেন। তিনি বলেন, আমরা দোয়া করছি, আল্লাহ যেন আল মুকাদ্দাসকে জীবিত অবস্থায় সুস্থ স্বাভাবিকভাবে আমাদের কাছে ফিরিয়ে দেন।
এডভোকেট হেলাল বলেন, এখন অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা এই সরকারের স্থিতিশীলতার জন্য কাজ করছি। সরকারের স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। সরকারকে ব্যর্থ করার চক্রান্ত চলছে। দেশী-বিদেশী চক্রান্ত নানা রকমের চক্রান্ত চলছে। এই সরকার যাতে আইনগতভাবে ব্যর্থ হয় সেই চক্রান্ত হচ্ছে, আমাদেরকে সকলের সকল চক্রান্ত রুখে দিতে হবে।
তিনি বলেন, বহুমুখী অপপ্রচারে চলছে। একটি বিশেষ মহলের বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা দেখানোর চেষ্টা করছে। ছাত্র-জনতাকে এই চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে। জনতা এসব অপকর্ম কারা করছে তা জানে।
তিনি আরও বলেন, আমীরের জামায়াত এই মুহুর্তে বিজয় উৎসব পালন করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, আল্লাহ সামনে চূড়ান্ত বিজয় দিলে তখন বিজয় উৎসব হবে। এ বিপ্লবের জন্য যারা বুক পেতে দিয়েছে এর কৃতিত্ব তাদের। আমরা আমাদের কোন অবদান নিয়ে আত্মপ্রচারে মগ্ন হবো না। আমাদেরকে এই বিজয়ের অর্জনকে পাহারা দিতে হবে। আমাদের তাড়া হুরা চলবে না।
এডভোকেট হেলাল বলেন, আপনারা মানুষকে কাছে টানুন, মানুষের সুখে দু:খে পাশে দাঁড়ান। রাসুল (সা”) এর শত্রæ ওহাসি ক্ষমা চাইলেন, রাসুল (সা:) ক্ষমা করে দিয়েছিলেন। আজকেও ওহাসি, হিন্দার মত যারা ক্ষমা চাইবে তাদের জন্য ক্ষমার দরজা খোলা রাখতে হবে। আমাদের ক্ষমার ক্ষেত্রে উদারতা দেখাতে হবে।
পিরোজপুর-১ নির্বাচনী আসনের ব্যাপারে এডভোকেট হেলাল বলেন, এই এলাকা আল্লামা সাঈদীর মাটি। এই এলার জন্য কাজ করতে হবে। ২০১৪ সালে আমাদের নির্বাচন করতে দেয়া হয়নি। ১৮ সালে আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু কাজ করতে দেয়া হয়নি। ২০২৪ সালের নির্বাচনের অবস্থা আপনারা জানেন। পিরোজপুর-১ আসনে আগামী দিনের প্রার্থী মাসুদ সাঈদী। আল্লামা সাঈদী এই এলাকা মানুষের হৃদয়ে আছে। সুতরাং আগামী দিনের বড় বিজয়ের জন্য কাজ করতে হবে।
