ড. ইউনূসের নেতৃত্বে ১৭ জনের সরকার
আজ বৃহস্পতিবার রাতেই গঠিত হচ্ছে অন্তর্র্বতীকালীন সরকার। কিছুক্ষনের মধ্যে শপথ নিবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতীকালীন সরকারের ১৭ জন সদস্য। ইতিমধ্যে এই সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ্যে এসেছে।
অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস।
সম্ভাব্য অন্য ১৬ উপদেষ্টাবৃন্দ হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ এবং ফারুকী আযম।
Please follow and like us:
« অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শপথ নিলো অন্তর্বর্তী সরকার »
