প্রধান সূচি

পিরোজপুরের নাজিরপুরে ছেলের হাতে মা খুন : ছেলে গ্রেফতার

আর্থিক নানা সংকট ও পারিবারিক বিরোধের জের ধরে পিরোজপুরের নাজিরপুরে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে য্যোতিশ বালা। ঘটনাস্থল নাজিরপুরের উত্তর জয়পুর থেকে আটকের পর মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে য্যোতিশ বালা। পরে হত্যাকান্ডে ব্যবহৃত দা পাশ^বর্তী ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পিরোজপুরের পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর এলাকায় জুতিকা বালাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত জুতিকা বালা (৫০) জেলার উপজেলার উত্তর জয়পুর গ্রামের গ্রামের বাসিন্দা নারায়ন বালার স্ত্রী। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন বিষয়ে তদন্ত করে নিহতের বড় ছেলে য্যোতিশ বালাকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে পুলিশের কাছে তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত য্যোতিশ বালা জানায়, দীর্ঘদিন ধরে আর্থিক নানা সংকট ও পারিবারিক বিরোধের কারণে তার মায়ের উপরে ক্ষোভ ছিল। তার মা কিছুটা মানসিকভাবে অসুস্থ্য ছিল। তারা ৪ ভাইয়ের মধ্যে দুই ভাই ঢাকায় থাকে। বাস দুর্ঘটনায় ছোট ভাই ক্ষিতিশের একখানা পা কেটে ফেলায় সে এক রকম পঙ্গু। তার মায়ের সাথে ঝগড়া করে স্ত্রী বাড়ী ছেড়ে চলে গেছে, তাছাড়া মায়ের জন্য প্রতিমাসে ৪ হাজার টাকা ঔষধ কিনতে খরচ হতো। উপজেলা সদর সংলগ্ন কালিবাড়িতে তার চায়ের দোকানটিই পরিবারের একমাত্র আয়ের উৎস্য। বৃদ্ধ বাবা রান্না-বান্নাসহ সাংসারিক কাজ করত। ওদিকে তার একটি ৭ বছর বয়সী মেয়ে আছে। তাই পূর্বপরিকল্পিকভাবে ঘটনার দিন রাতে ঘরে থাকা দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে য্যোতিশ।
পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম আরো জানান, এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্বামী নারায়ন বালা বাদী হয়ে নাজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিরে াজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলদার প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial