Saturday, July 13th, 2024
ভারতবিরোধী অবস্থান নিয়ে বিএনপি কী অর্জন করতে চায় ?
জনমত, জোট ও নীতিগত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ফলে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হচ্ছে। একসময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনৈতিক ক্ষেত্রে প্রধান বিরোধী দলগুলোর মধ্যে অন্যতম ছিল। তবে সাম্প্রতিক সময়ে রাজনীতিতে প্রাসঙ্গিক ও শক্তিশালী থাকার জন্য লড়াই করেছে এই দলটি। রাজনীতিতে ক্রমাগতভাবে দুর্বল হয়ে যাওয়ার একটি প্রধান কারণ হলো দলটির শীর্ষ নেতৃত্বের ক্রমবর্ধমান অযৌক্তিক ভারতবিরোধী বক্তব্য, যা কেবল সম্ভাব্য সমর্থকদেরই অসন্তুষ্ট করেনি, ভোটারদের মধ্যে এর ভাবমূর্তিকেও অবনমিত করেছে। ১৯৭৮ সালে সেনানিবাসে জেনারেল জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে বিএনপি একটি জাতীয়তাবাদী দলে পরিণত হয়েছিল। স্বাধীনতা-পরবর্তী সময়ে জাতীয়তাবাদের ধারণাকে কাজেবিস্তারিত পড়ুন
পিরোজপুরের নাজিরপুরে ছেলের হাতে মা খুন : ছেলে গ্রেফতার
আর্থিক নানা সংকট ও পারিবারিক বিরোধের জের ধরে পিরোজপুরের নাজিরপুরে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে য্যোতিশ বালা। ঘটনাস্থল নাজিরপুরের উত্তর জয়পুর থেকে আটকের পর মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে য্যোতিশ বালা। পরে হত্যাকান্ডে ব্যবহৃত দা পাশ^বর্তী ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পিরোজপুরের পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়েন উত্তর জয়পুর এলাকায় জুতিকা বালাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত জুতিকা বালা (৫০) জেলার উপজেলার উত্তর জয়পুর গ্রামের গ্রামের বাসিন্দা নারায়ন বালার স্ত্রী।বিস্তারিত পড়ুন
