নাজিরপুরে খালের বর্জ্য অপসারণ ও কৃষি জমিতে পানি চলাচল উন্মুক্তকরণ মতবিনিময় সভা
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে খালের বর্জ্য অপসারণ ও কৃষি জমিতে পানি চলাচলের উন্মুক্তকরণ প্রকল্প বাস্তবায়নে সুধীজনের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিক (শাহীন), সহকারি কমিশনার (ভ‚মি), উপজেলা মো: মাসুম বিল্লাহ্, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এসরাতুন্নেছা এশা, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান, উপজেলা প্রকৌশলী মো. জাকিরব হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিকাশ চন্দ্র, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মো. আকরাম আলী ডাকুয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ইত্তেফাক প্রতিনিধি অনুপ কুমার সিকদার, কালবেলা প্রতিনিধি উথান মন্ডল, যায়যায়দিন প্রতিনিধি মশিউর রহমান, ইনকিলাব প্রতিনিধি এস এম জাহিদ হক, যুগান্তর প্রতিনিধি এইচ এম লাহেল মাহামুদ, নয়াদিগন্ত প্রতিনিধি মো. আল-আমিন হুসাইন, সংবাদ প্রতিনিধি সফিকুল ইসলাম সোহেল, সোনালী ব্যাংক অফিসার পিন্স ওই খালের দুই পারের বাসিন্দাসহ সুধিজন উপস্থিত ছিলেন।
এ মতবিনিয়ম সভায় উপজেলা চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিকী শাহীন প্রথমে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা কারো শত্রæ বা প্রতিপক্ষ নয়, তারা সমাজের আয়না, অনিয়মগুলো তুলে ধরে সংবাদ প্রকাশ করাই তাদের কাজ, আমরা কৃষকদের পাশে আছি যাতে এ খাল দ্রæত খনন হয় তার ব্যবস্থা আমরা করব, যেন কৃষক এ খালের পানি দিয়ে সুন্দরভাবে ফসল ফলাতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভ‚মি) বলেন, সরকারি জায়গা উদ্ধার করতে আমরা সবসময় বদ্ধপরিকর, কেউ সরকারের জায়গা অবৈধভাবে দখল করে থাকতে পারবে না।
