Thursday, July 11th, 2024
আজকের আন্দোলনকারীরা কি ২০১৮ এর ভুলটিই করবেন ?
গোপাল ভাড়ের গল্প বলে আজকের লেখাটা শুরু করি। একদিন গোপালের মেয়ে নদীতে পানি আনতে যাচ্ছে। তার কাঁখে মাটির কলসি। গোপাল মেয়েকে ডাকলেন এবং কষে একটা চড় দিলেন। মেয়ে হতভম্ব। তারপর কাঁদতে কাঁদতে বাবাকে জিজ্ঞেস করলো- আমাকে যে মারলে, আমার অপরাধ কী? গোপাল বললেন, পানি যে আনতে যাচ্ছিস, কলসিটা যদি ভেঙে যায়। মেয়ে বললো ভাঙেনিতো। গোপাল বললেন, কলস ভাঙার পর আর থাপ্পড় দিয়ে লাভ কী? তাতে তো ভাঙা কলস আস্ত হবে না। গোপালের সেই ঘটনার পর মেয়ে কী বলেছিল তা গল্পে ছিল না। একইভাবে এবার আমাদের কোটা আন্দোলনের বন্ধুরা আদালতের রায়বিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ
‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম সিকদার, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান এস এম বায়েজিদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ মোরশেদ মিশু, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে খালের বর্জ্য অপসারণ ও কৃষি জমিতে পানি চলাচল উন্মুক্তকরণ মতবিনিময় সভা
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে খালের বর্জ্য অপসারণ ও কৃষি জমিতে পানি চলাচলের উন্মুক্তকরণ প্রকল্প বাস্তবায়নে সুধীজনের অংশগ্রহনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নূরে আলম সিদ্দিক (শাহীন), সহকারি কমিশনার (ভ‚মি), উপজেলা মো: মাসুম বিল্লাহ্, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এসরাতুন্নেছা এশা, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহমুদ খান, উপজেলা প্রকৌশলী মো.বিস্তারিত পড়ুন
