প্রধান সূচি

ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের শপথ গ্রহণ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের বর্তমান উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
পিরোজপুর থেকে প্রকাশিত দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক বিশিষ্ট সমাজসেবক মো. মিরাজুল ইসলাম দ্বিতীয় বারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
আজ রবিবার বিকেল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. শওকত আলী এ শপথ বাক্য পাঠ করান।
এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভীন শপথ গ্রহণ করেন। এদিন মঠবাড়িয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বায়েজিদ হোসেন খানও শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২৯ মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে ভান্ডারিয়াসহ বরিশাল বিভাগের ১৩টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরও শপথবাক্য পাঠ করানো হয়।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, অতিরিক্ত আঞ্চলিক (বরিশাল) নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial