প্রধান সূচি

Sunday, June 30th, 2024

 

ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের শপথ গ্রহণ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৩য় ধাপের নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের বর্তমান উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পিরোজপুর থেকে প্রকাশিত দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক বিশিষ্ট সমাজসেবক মো. মিরাজুল ইসলাম দ্বিতীয় বারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আজ রবিবার বিকেল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. শওকত আলী এ শপথ বাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভীন শপথ গ্রহণবিস্তারিত পড়ুন


পিরোজপুর জেলা প্রশাসকের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

রবিবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। চলতি বছর পিরোজপুর জেলার মোট পরীক্ষার্থী সংখ্যা ১২ হাজার ৭৭৩ জন। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান রবিবার পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ও সরকারী মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। ছবিটি পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী  কলেজ কেন্দ্র থেকে তোলা।


পিরোজপুরে কৃষকদের মাঝে নারিকেল চারা, উফশী ধানের বীজ ও সার বিতরণ

পিরোজপুরে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, উফশী আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।  ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা কর্মসূচির আওতায় রবিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মুর্শেদ মিশু.র সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় দুর্ধর্ষ চুরি : মা-ছেলেকে কুপিয়ে জখম

পিরোজপুরের ভান্ডারিয়ায় জানালার গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে দুইজনকে কুপিয়ে প্রায় ৫ ভরি স্বর্ণের অলংকার ও দুই লক্ষ টাক চুরির ঘটনা ঘটেছে। আহতরা সম্পর্কের মা ও ছেলে। শনিবার রাত ২টার দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংহখালী গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত দুইটার দিকে কয়েকজন মুখোশধারী চোর জানালার গ্রিল ভেঙ্গে আ. খালেকের ঘরে প্রবেশ করে। ঘটনাটি বুঝতে পেরে তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা আ. খালেকের মেয়ে মালা বেগম (৪০) ও নাতি ইমরান হাওলাদারকে (২২) কুপিয়ে আহত করে ৫ ভরি স্বর্ণের অলংকার ও দুই লক্ষ টাকা নিয়ে যায়। আহতদের বরিশাল শের-ই-বাংলাবিস্তারিত পড়ুন


এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার। প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধ ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে গতকাল শনিবার থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার। মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার। এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার এবংবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial