এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার। প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধ ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে গতকাল শনিবার থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার। মোট কেন্দ্র ২ হাজার ৭২৫টি। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১ হাজার।
এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার এবং ছাত্রী সংখ্যা ৭ লাখ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৩ হাজার এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার। আলিম পরীক্ষায় ৮৮ হাজার পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৭ হাজার এবং ছাত্রী সংখ্যা ৪০ হাজার।
কারিগরি বোর্ডে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল)/ডিপ্লোমা ইন কমার্সে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার এবং ছাত্রী ৬৫ হাজার।
এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিন অনুযায়ী, সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত¡ীয় পরীক্ষা আজ থেকে শুরু হয়ে আগামী ১১ আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। কারিগরি বোর্ডে তত্ত¡ীয় পরীক্ষা ১৮ জুলাই শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই থেকে শুরু হয়ে ৪ আগস্ট শেষ হবে।
