বিনা অভিবাসন ব্যয়ে ভান্ডারিয়া থেকে শতাধিক নারী কর্মী জর্ডানে চাকরীর সুযোগ পাচ্ছে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর আওতায় পিরোজপুরে জব ফেয়ারের মাধ্যমে সেলাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশে গমনে ইচ্ছুক নারী কর্মী জর্ডানে চাকুরী করার সুযোগ পাচ্ছে।
নারী কর্মী নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব ড. বণিক আনোয়ার হোসেন, বোয়েসেল কোম্পানী সচিব এস. এম শনফি কামাল, পিরোজপুর জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা, ভান্ডারিয়া পৌর মেয়র মো. ফায়জুর রশিদ খসরু প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে শিশু ছাত্রকে চড় থাপ্পড় দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলেন শিক্ষক ! (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সরকার নারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে বিদেশে চাকুরীর ব্যবস্থা করছে : মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া »
