প্রধান সূচি

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে এমপি মহিউদ্দিন মহারাজের খাদ্য সামগ্রী বিতরণ

জেলার কাউখালি উপজেলায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।
শুক্রবার দিনব্যাপী কাউখালি উপজেলার ৫টি ইউনিয়নের কয়েক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এদিন সকাল ১০টায় তিনি উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেন।
দুপুর ১২টায় চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। পরে তিনি কাউখালী সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন।
বিকেল সাড়ে ৩টায় উপজেলার আমড়াজুরি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং আমড়াজুরি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। বিকেল সাড়ে ৫টায় উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে ঘূর্ণিজড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এমপি মহিউদ্দিন মহারাজ।
খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত লোকজনকে পর্যায়ক্রমে সরকারী এবং নিজস্ব তহবিল থেকে আরো সহায়তা প্রদান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা, ওসি হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, সয়াবিন তেল, লবন ও আলু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial