ইন্দুরকানীতে বিশেষ শিশুদের মাঝে সজিনা চারা বিতরণ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিশেষ শিশুদের মাঝে সজিনা গাছের চারা ও বিভিন্ন প্রকার ফসলের বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুক্রবার সকালে উপজেলার ইন্দুরকানী প্রতিবন্ধি বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীর মাঝে চারা ও বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কামরুন নেছা সুমি।
এসময় তিনি উপস্থিত বিশেষ শিশুদের অভিভাবকদের পতিত জমি আবাদ করতে আহবান জানান। এক্ষেত্রে সকল ধরণের সহযোগিতার আশ^াস প্রদান করেন তিনি। পুষ্টির চাহিদা পূরণে পারিবারিক পুষ্টি বাগান তৈরির সুফল নিয়েও আলোচনা করা হয় অভিভাবকদের সাথে। এসময় সজিনা গাছের ফল, ফুল, পাতা, কান্ডের উপকারিতার নানা দিক তুলে ধরা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম, ইন্দুরকানী প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম, জান্নাতি আক্তার, পূর্ণিমা প্রমুখ।
Please follow and like us:
« আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত »
