প্রধান সূচি

ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মিরাজুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম।
মিরাজুল ইসলামের পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন ভান্ডারিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান টুলু, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুদ্দিন হাওলাদারসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মালিকা পারভীন।
মনোনয়নপত্র দাখিল শেষে মিরাজুল ইসলাম বলেন, নির্বাচিত হলে আমার রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করবো।
উল্লেখ্য, আগামী ৫ মে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ৬ থেকে ৮ মে প্রার্থীদের আপীল, ৯ থেকে ১১ মে প্রার্থীদের আপীল নিস্পত্তি, ১২ মে প্রার্থীতা প্রত্যাহার, ১৩ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial