প্রধান সূচি

ভান্ডারিয়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের নির্মান শ্রমিক মো. জাকির খান (৫০) এর বিরুদ্ধে চতুর্থ শ্রেণিতে পড়–য়া (১০) এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। জাকির খান ধাওয়া গ্রামের মো. আজাহার খানের ছেলে এবং দুই সন্তানের জনক। মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পড়া-লেখা করে।
ভুক্তভোগী মেয়েটির মা জানান, বৃহস্পতিবার সকালে তার মেয়েকে শিক্ষিকার বাড়ীতে প্রাইভেট পড়তে পাঠিয়ে দিয়ে সে তার শিশু ছেলেকে নিয়ে পাশ^বর্তী কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দেখাতে যান। মেয়েটি প্রাইভেট পড়ে বাড়ী ফিরে মায়ের আসতে দেরী দেখে তার প্রতিবেশী চাচীর কাছে মাকে ফোন করতে যায়। এ সময় তার চাচী বাড়ীতে ছিলেন না। তার চাচা জাকির খান তার চাচী ঘরে আছে বলে কৌশলে তার ফাঁকা ঘরে নিয়ে মেয়েটিকে যৌন হয়রানি করে (ধর্ষণের চেষ্টা চালায়)। এসময় মেয়েটি ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে হাজির হলে লম্পট জাকির পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির মা বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ভান্ডারিয়া থানা উপ-পরিদর্শক ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাফর জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মেয়েটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে তার ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial