Thursday, April 25th, 2024
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর শেখ হাসিনা প্রথম বিদেশ সফর করেন জার্মানিতে। গত ফেব্রুয়ারিতে তিনি দেশটিতে অনুষ্ঠিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেন। তবে সেটি দ্বিপাক্ষিক সফর ছিল না, বহুপাক্ষিক প্রোগ্রামে অংশগ্রহণের বিষয় ছিল। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে বুধবার ব্যাংকক গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসকাপ) অধিবেশনেও যোগ দিয়েছেন তিনি। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-ইরান ও ফিলিস্তিনির মধ্যকার যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের নির্মান শ্রমিক মো. জাকির খান (৫০) এর বিরুদ্ধে চতুর্থ শ্রেণিতে পড়–য়া (১০) এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। জাকির খান ধাওয়া গ্রামের মো. আজাহার খানের ছেলে এবং দুই সন্তানের জনক। মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পড়া-লেখা করে। ভুক্তভোগী মেয়েটির মা জানান, বৃহস্পতিবার সকালে তার মেয়েকে শিক্ষিকার বাড়ীতে প্রাইভেট পড়তে পাঠিয়ে দিয়ে সে তার শিশু ছেলেকে নিয়ে পাশ^বর্তী কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দেখাতে যান। মেয়েটি প্রাইভেট পড়ে বাড়ী ফিরে মায়ের আসতে দেরী দেখে তার প্রতিবেশী চাচীর কাছে মাকে ফোন করতে যায়। এ সময় তারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় স্কাউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বাংলাদেশ স্কাউট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ভান্ডারিয়া বিহারী লালমিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার জন্য শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এমন স্বপ্ন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আর লেখাপড়ার মাধ্যমেই সেই স্বপ্ন পূরন করা সম্ভব। তিনি আরো বলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য সবাইকে এক সাথে কাজ করতে হবে। সারাদেশে স্কাউট কার্যকম স¤প্রসারণ ও উন্নয়নেবিস্তারিত পড়ুন
