প্রধান সূচি

২০ বিদেশী পর্যটক নিয়ে ভারতের ‘গঙ্গা বিলাস’ কাউখালীতে

ভারতের পর্যটকবাহী প্রমোদ তরী ‘গঙ্গা বিলাস’ ২০ বিদেশি পর্যটক নিয়ে পিরোজপুরের কাউখালীতে এসে পৌঁছেছে। মঙ্গলবার বিকেল ৫টায় কাউখালী সন্ধ্যা নদী নদী সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøটএ) এর লঞ্চ ঘাটে নোঙর করে ‘গঙ্গা বিলাস’।
সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ভারতের বেনারস উদ্দেশ্যে ছেড়ে আসা ভারতের পর্যটকবাহী প্রমোদ তরী ‘গঙ্গা বিলাস’ এ ১৫ জন সুইডিশ ও ৫ জন জার্মানী নাগরিক রয়েছে। গত রবিবার ঢাকা থেকে ছেড়ে চাদঁপুর, বরিশাল হয়ে মঙ্গলবার বিকেলে তারা কাউখালী আসেন। পরে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। মঙ্গলবার কাউখালীতে রাত্রীযাপন শেষে বুধবার সকালে তারা সুন্দরবনের উদ্দেশ্যে কাউখালী ছেড়ে যাবেন।পরে তারা মোংলা বন্দর হয়ে ভারতের বেনারস যাবেন।
উল্লেখ্য, গত বছর ১১ জানুয়ারী উত্তর প্রদেশের বারানসী’তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এমভি গঙ্গা বিলাস’ এর প্রমোদ ভ্রমনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রায় ২শ’ ফুট দৈর্ঘ ও ৪০ ফুট প্রস্থ তিনতলা এ নৌযানটিতে ২৮টি বিলাসবহুল কক্ষ রয়েছে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial