Tuesday, March 19th, 2024
এসএসসির ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুুরে এসএসসির ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গত ৪ দিন ধরে সংশিষ্ট কেন্দ্রগুলোতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলছে। আর এ ব্যবহারিক পরীক্ষা নামে বিভিন্ন বিদ্যালযের পরীক্ষার্থীদের কাছ দেড়শ’ থেকে ৬শ’ টাকা করে আদায় করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা। গতকাল মঙ্গলবার ও আগেরদিন সোমবার ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীরা জানায়, বিজ্ঞান, মানবিক ও বানিজ্য শাখার পরীক্ষার্থীদের কাছে থেকে এ টাকা নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। আর মানবিক ও বানিজ্য শাখার পরীক্ষার্থীদের চেয়ে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে বেশী টাকা নেয়া হয়েছে। উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগেরবিস্তারিত পড়ুন
২০ বিদেশী পর্যটক নিয়ে ভারতের ‘গঙ্গা বিলাস’ কাউখালীতে
ভারতের পর্যটকবাহী প্রমোদ তরী ‘গঙ্গা বিলাস’ ২০ বিদেশি পর্যটক নিয়ে পিরোজপুরের কাউখালীতে এসে পৌঁছেছে। মঙ্গলবার বিকেল ৫টায় কাউখালী সন্ধ্যা নদী নদী সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøটএ) এর লঞ্চ ঘাটে নোঙর করে ‘গঙ্গা বিলাস’। সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ভারতের বেনারস উদ্দেশ্যে ছেড়ে আসা ভারতের পর্যটকবাহী প্রমোদ তরী ‘গঙ্গা বিলাস’ এ ১৫ জন সুইডিশ ও ৫ জন জার্মানী নাগরিক রয়েছে। গত রবিবার ঢাকা থেকে ছেড়ে চাদঁপুর, বরিশাল হয়ে মঙ্গলবার বিকেলে তারা কাউখালী আসেন। পরে উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। মঙ্গলবার কাউখালীতে রাত্রীযাপন শেষে বুধবার সকালে তারা সুন্দরবনের উদ্দেশ্যে কাউখালীবিস্তারিত পড়ুন
ড. ইউনূস কি বিচারের ঊর্ধ্বে ?
গ্রামীণ ব্যাংক বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটি ব্যাংক। যার মালিক সরকার এবং ঋণ গ্রহীতা সাধারণ জনগণ। অথচ গ্রামীণ ব্যাংকের টাকায় ড. মুহাম্মদ ইউনূস গড়ে তুলেছেন নিয়ন্ত্রণাধীন ২৮টি প্রতিষ্ঠান। ২০০৬ সালে তিনি যখন নোবেল পুরস্কার লাভ করেন, সমগ্র বাংলাদেশ আনন্দ প্রকাশ করেছিল। তিনি অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণের প্রবক্তা হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তখন বাঙালি হিসেবে অমর্ত্য সেন কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মিলিয়ে পত্রপত্রিকায় নানা সংবাদ বেশ আলোচিত ছিল। কিন্তু বছর পেরোতে না পেরোতেই দেশের রাজনীতিতে আবির্ভূত হয় ১/১১-এর সরকার। জরুরি অবস্থা জারি, রাজনীতিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
স্ত্রীকে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮। পালিয়ে থাকার ১৪ বছর পর সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে পিরোজপুর সদরের কৃষ্ণচূড়া এলাকা থেকে গ্রেফতার করে বরিশাল র্যাব-৮ সদস্যরা। পরে তাকে পিরোজপু সদর থানায় সোপর্দ করা হয়। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া সেল। গ্রেফতারকৃত নজরুল ইসলাম (৫৩) পিরোজপুর সদর থানার চলিশা গ্রামের মৃত জাবেদ আলী খানের ছেলে। জানা গেছে, গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর থানা পুলিশ জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী কদমতলা গ্রামের ঝরঝরিয়াতলা নামক স্থানের একটি ডোবা থেকে পেছনেবিস্তারিত পড়ুন
বিএনপি নির্বাচন বানচালে সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো : তথ্য প্রতিমন্ত্রী
বিএনপি নির্বাচন বানচাল করতে সফল হলে দেশে অগণতান্ত্রিক শক্তির উত্থান হতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, বিএনপি ৭ জানুয়ারি নির্বাচন বানচাল করতে চেয়েছিল। আওয়ামী লীগ এ দেশের জনগণকে নিয়ে তা ব্যর্থ করে দিয়েছে। তিনি বিএনপির উদ্দেশে বলেন, বিদেশি প্রভুদেরবিস্তারিত পড়ুন
