কাউখালীতে ৪ মাছ ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুরের কাউখালীতে চলতি রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে।
শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লার নেতৃত্বে এ মনিটরিং করা হয়। এসময় উপজেলার দক্ষিন বাজারের মাছ বাজারে সামুদ্রিক মাছে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানো এবং পঁচা মাছ বিক্রির অভিযোগে ৪ মাছ ব্যবসায়ীকে ৫শ’ টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় ৮০ কেজি রং মেশানো মাছ জব্দ করে নস্ট করা হয়েছে। এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোসহ অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জেলা পরিষদের সাবেক সদস্যসহ গ্রেফতার-৬ »
